প্রথম বছর আর পরের বছরের দাম আলাদা হতে পারে

একই নামের শেষে .com, .net বা .shop বসালে দাম এক নাও হতে পারে। ডোমেইনের মূল্যতালিকায় পছন্দের এক্সটেনশন খুঁজুন। টাকায় হিসাব করতে BDT বেছে নিন। নতুন নাম কেনার জন্য Register কলাম দেখুন; নামটি আরও এক বছর রাখতে কত লাগবে, তা পাবেন Renew কলামে।

একটি .com নাম দুই বছর রাখলে কত লাগবে?

ধরা যাক, আপনি একটি খালি .com নাম দুই বছর রাখতে চান। আজকের দরে হিসাবটি এমন:

প্রথম বছরের রেজিস্ট্রেশন
$14.99
দ্বিতীয় বছরের নবায়ন
$14.99
দুই বছরের আনুমানিক মোট
$29.98

এটি সাধারণ ডোমেইনের হিসাব। নবায়নের সময় দাম বদলাতে পারে। প্রিমিয়াম নাম, কর বা অতিরিক্ত সেবার খরচ থাকলে অর্ডারের শেষ ধাপে মোট দাম মিলিয়ে নিন। N/A মানে দামটি এখন পাওয়া যাচ্ছে না।

নতুন নাম কিনবেন, নাকি পুরোনো নাম ট্রান্সফার করবেন?

আপনার নামটি অন্য কোম্পানিতে নিবন্ধিত থাকলে নতুন করে কেনার দরকার নেই। নিবন্ধক বদলাতে চাইলে Transfer কলামের দাম দেখুন। শুধু নতুন হোস্টিংয়ে ওয়েবসাইট নিতে চাইলে অনেক ক্ষেত্রেই DNS বা নেমসার্ভার বদলালেই চলে। আগে চালু থাকা ইমেইলের DNS রেকর্ডগুলো মিলিয়ে নিন।

অর্ডারের আগে যা মিলিয়ে নেবেন

  1. নামটি খালি আছে কি না খুঁজুন। বানান ও এক্সটেনশন দুটোই দেখুন।
  2. মেয়াদ, মুদ্রা ও নবায়নের দাম মিলিয়ে নিন। শুধু ডোমেইন কিনলে ওয়েবসাইট রাখার জায়গা কেনা হয় না; প্রয়োজনে হোস্টিংয়ের খরচ আলাদা করে ধরুন।
  3. নিবন্ধনে নিজের সচল ইমেইল দিন। কেনার পর ক্লায়েন্ট এরিয়ার Domains → My Domains থেকে নামটি খুলে মেয়াদ ও নেমসার্ভার দেখুন।

ধাপে ধাপে ডোমেইন কেনার নির্দেশনা →